× Banner
সর্বশেষ
আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে

আজ বসবে পদ্মা সেতুর ২০তম স্প্যান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

পদ্মা সেতুর ১৮ ও ১৯ নম্বর পিলারের উপর নতুন স্প্যানটি উঠলে প্রায় অর্ধেক সেতু কমপ্লিট হবে যা পুরো ৩ কিলোমিটার। শীতে কুয়াশা কিছুটা সমস্যা সৃষ্টি করলেও বড় কোনো বাধা হবে না বলে মনে করেন প্রকল্প পরিচালক। কুয়াশা বাধা হয়ে না দাঁড়ালে আজ পদ্মা সেতুর ২০তম স্প্যান বসবে।

নদীতে পিলার প্রস্তুত। তাই আগেই ঘোষণা দেয়া হয়েছিল, ডিসেম্বর মাসে বসানো হবে ৩টি স্প্যান। চলতি মাসের ১১ ও ১৮ তারিখে বসানো হয় দুটি স্প্যান।

এর আগে কোনো কোনো মাসে দুটি করে স্প্যান বসানো গেলেও পরিকল্পনা অনুযায়ী তিনটি স্প্যান বসানো যায়নি কোনোবারই তবে কাজে গতি আসায় এবার সেটিও হতে যাচ্ছে। মাসের শেষ দিনে হলেও তাই চলতি মাসেই আরেকটি স্প্যান বসানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

মাঝনদীতে সেতুর ৪ নম্বর মডিউলের ৬টি স্প্যানের মধ্যে আগেই বসানো আছে ৪টি। সবশেষ ১৯তম স্প্যানটিও বসানো হয়েছে এখানে। বর্তমানে দৃশ্যমান চারটির সঙ্গেই যোগ হবে নতুন স্প্যান। মোট ৪১টি স্প্যানের মধ্যে ২০টি বসানোর মধ্য দিয়ে এবার স্পর্শ করা হবে প্রায় অর্ধেক সেতু দৃশ্যমান করার মাইল ফলক।

প্রাথমিকভাবে ২৯ ডিসেম্বর এ স্প্যানটি বসানোর পরিকল্পনা করা হলেও হঠাৎ শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে নদীতে নৌযান চলাচল ব্যাহত হয়। ফলে দুই দিন পিছিয়ে যায় স্প্যান বসানোর কাজ। কুয়াশাকে হিসেবের মধ্যে রেখেই তাই নতুন পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক।

সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৬টির নির্মাণ কাজ শতভাগ শেষ হয়েছে। বাকি পিলারগুলোর কাজও শেষের দিকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একমাসে বসতে যাচ্ছে ৩টি স্প্যান।


এ ক্যটাগরির আরো খবর..