পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে সালথায় আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে সালথায় আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসছে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৫ জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।

সালথা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় সংসদ উপনেতার বাসভবন রসুলপুর হামিদ মঞ্জিলে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সহসভাপতি মোঃ কাজী দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মুজিবুল হকসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বৃন্দ।

এছাড়াও উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহসভাপতি ওয়াসিম জাফর, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় শফি উদ্দিন বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিন-পশ্চিমাঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে। সেই সাথে সালথা-নগরকান্দায় কৃষিখাত সহ সকল দিক দিয়ে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, সালথা-নগরকান্দার উন্নয়নের রুপকার, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তাঁর রাজনৈতিক প্রতিনিধি, রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরীর হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধ থাকবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।