পত্নীতলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় শুক্রবার সকাল ১০টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো) দাতা সংস্থা হেকস এর সহায়তায় এই সভার আয়োজন করে। সভায় জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ৩শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি অংশগ্রহণ করে।

আরকোর নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখের নওগাঁর জেলা ও দায়রা জর্জ এ,কে,এম শহীদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার, পিপি আব্দুল খালেক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল কুমার চক্রবর্তী, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, হেকস এর ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর আবুল হাসনাত প্রমুখ। মুক্ত আলোচনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে প্রধান অতিথি তাঁদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং জেলা লিগাল এইড অফিসের সহায়তা গ্রহণের পরামর্শ প্রদান করেন।
পতœীতলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।