People watch as smoke rises on the skyline after an explosion in Tehran, Iran, Saturday, Feb. 28, 2026.(AP Photo)
আমেরিকাই শেষ কথা। রেজিম চেইঞ্জ থেকে শুরু করে এক কথায় আমেরিকান স্বার্থ বিঘ্নিত হয় এমন কোন কাজ আমেরিকা আর বরদাস্ত করবেনা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর পৃথিবী কার্যত আমেরিকান একাধিপত্যের হাতে চলে গিয়েছে। রাশিয়া চীন প্রতিদ্বন্দ্বী হলেও আমেরিকার মতো তারা শক্তিশালী জোট গঠন করতে পারেনি।
ইরান জনশক্তি ভিত্তিক দেশ নয়। ইরান কট্টর ইসলামি আদর্শে বিশ্বাস করে যা সভ্য সমাজে অচল। যারজন্য মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া এবং আরব দুনিয়ায় ইরানের কোন বন্ধু নেই। চীন রাশিয়া ভূ-রাজনৈতিক কারণে ইরানকে সমর্থন করে অন্যকোন কারণে নয়। ইরানের যদি জনভিত্তি থাকতো তাহলে আমেরিকা ইরান আক্রমণে সাহস পেত না। ইরান ঐশ্বরিক আদর্শের উপর নির্ভর করে টিকে থাকতে চায়। কিন্তু পারমাণবিক শক্তির কাছে কোন ঐশ্বরিক শক্তিই কার্যকর নয়।
দেশ যখন আক্রান্ত তখন ইরানের জনগন রাস্তায় নেমে নৃত্য করছে। কট্টর ধর্মীয় শাসন অবসানে ইরান দ্বিধাবিভক্ত। ইরানের যুব সমাজ খোমেনির ধর্মীয় শাসনের অবসান চান। ইতিমধ্যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগনকে রাস্তায় নেমে অসভ্য শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
প্রথম দিনের যুদ্ধে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান /সেনাপ্রধান জেনারেল হাতেমি / স্বরাষ্ট্রমন্ত্রী সহ শতাধিক IRGC কমান্ডার নিহত হওয়ার সংবাদ এসেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। তার বাসভবন জ্বলছে।
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প CNN এর সাথে এক সাক্ষাৎকারে ইরানকে আত্মসমর্পনের আহ্বান জানিয়েছেন নইলে মধ্যপ্রাচ্য অচল করে দেয়ার হুমকি দিয়েছেন।
ইরানের আকাশ প্রতিরক্ষা বলতে কিছু নেই।অথচ প্রযুক্তি নির্ভর যুদ্ধে আকাশ প্রতিরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরানের একমাত্র শক্তি তাদের ক্ষেপণাস্ত্র। ইরান আক্রান্ত হওয়ার পর তারা আরব আমিরাত সৌদি আরব কুয়েত কাতার বাহরাইনে আমেরিকান ঘাটিতে মিসাইল চার্জ করেছে। প্রতি আক্রমণ বলতে এটাই তাদের বাহাদুরি। ইরানযে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি দেশ প্রতিবারই সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ইরানের পক্ষে কোন দেশ দাড়ায়নি। এতদিন লেবানন ইয়েমেন ইরানের পক্ষের শক্তি ছিলো। কিন্তু ইরান আক্রান্ত হওয়ার পর তাদের পক্ষ থেকেও কোন সাড়া পাওয়া যাচ্ছেনা। বরং লেবাননের প্রধানমন্ত্রীর বাসভবন আক্রান্ত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরান মিসাইল অ্যাটাক করলে আমিরাত ইরানের বিরুদ্ধে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছে। সংযত না হলে প্রয়োজনে তারা পাল্টা জবাব দেয়ার কথা বলেছে।
ইরান এই প্রথম তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন ঘাটি আক্রমণ করেছে। কিন্তু এখনো অনেক বাকি। এক সপ্তাহ ইরান টিকে থাকতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। আমেরিকা ইসরাইল এখনো তাদের সেরা অস্ত্র বের করেনি। শুধু ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করে আমেরিকা ও ইসরাইলের মতো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধে ইরানের টিকে থাকা অসম্ভব অসম্ভব।