× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

পঞ্চগড়ে ১৪ দলের সন্ত্রাস-জঙ্গিবিরোধী কমিটি গঠন

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ সারা বাংলাদেশের মত পঞ্চগড়ে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী জেলা কমিটি গঠন করেছে ১৪ দল। ২২জুলাই বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রতিবাদ সভা শেষে রাতে ওই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সংসদ সদস্য পঞ্চগড়-২ ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে সভাপতি এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন পঞ্চগড়-১ সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজাহারুল হক প্রধান, জেলা জাসদ সভাপতি আব্দুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, জাতীয় পার্টির (জেপি) সদস্য সচিব আমিনুর রহমান প্রমুখ।

সভায় জেলা আওয়ামী লীগের নেতাসহ ১৪ দলের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা ও সাংবাদিকদের নিয়ে একটি সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কমিটি গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..