× Banner
সর্বশেষ
রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে: তথ্যমন্ত্রী বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী শহীদ জিয়ার দর্শন বুকে নিয়েই দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ভূমি প্রতিমন্ত্রী আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ২৪ জুলাই, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা চত্ত্বরে ২০১৬-১৭ অর্থ বছরের এডিবি ও উন্নয়ন তহবিলের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হচ্ছে।
এক অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ওয়াদুদ, ভাইস চেয়ারম্যান এবিএম আকতারুজ্জামান শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শাহিন প্রমুখ।
অনুষ্ঠানে এডিবি ও উন্নয়ন তহবিলের অর্থায়নে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪০টি বাইসাইকেল, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৩০টি বুক সেলফ ও ৯টি আলমারি এবং ৬৫২ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..