× Banner
সর্বশেষ
আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

পঞ্চগড়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ দায়ের

admin
হালনাগাদ: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রাজুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছে একই বিদ্যালয়ের কামনা আক্তার কলি নামের নবম শ্রেণির এক ছাত্রী।

ঘটনার দিন মেয়েটি তার অভিভাবকসহ প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করে। বিদ্যালয় কর্তৃপক্ষ দৃশ্যত কোনো ব্যবস্থা না নেয়ায় হতাশ হয়ে পরে মেয়েটি ও তার পরিবার।
এ কারণে মেয়েটি বাধ্য হয়ে গত রবিবার স্থানীয় সংসদ সদস্য, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে।

কামনা আক্তার কলি বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ভোকেশনাল শাখার ফুড প্রসেসিং বিভাগের নবম শ্রেণির ছাত্রী। সে বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের মোঃ কায়েদে আজমের মেয়ে।

অভিযোগ বলা হয়, গত ২৬ আগস্ট সকালে ওই ছাত্রী বোদা থানা সংলগ্ন সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রাজুর প্রাইভেট সেন্টারে পড়তে যায়। এ সময় কেউ না থাকার সুযোগে শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনার দিনই ছাত্রী বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক রবিউল আলম সাবুলের কাছে গিয়ে বিষয়টি জানায়। একটি লিখিত অভিযোগ করে। এরপর সাত দিন পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে একটি মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাছে বলে জানা গেছে।

অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রাজু বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’ প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল বলেন, ‘আমি কোনো অভিযোগ পাইনি। তাই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।’ বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অভিভাবক মহলে অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রাজুর বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ উঠেছে। তখন বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সতর্ক করে দেয়। তিনি আরো বলেন, শিক্ষকরা ছাত্রীদের বাবার মত, অথচ আজ তারা বাবার কাছেও নিরাপদ না। আমরা অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে কিভাবে নিশ্চিতে থাকবো।


এ ক্যটাগরির আরো খবর..