পঞ্চগড়ে ফেনসিডিলসহ ১জন আটক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় যৌথ অভিযানে ফেনসিডিলসহ আবদুর রাজ্জাককে (৩৮) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাখরতলা গ্রামের নিজ বাড়ি থেকে রাজ্জাককে আটক করা হয়। আবদুর রাজ্জাক মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই গ্রামের তছলিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মো. আরিফের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর বাড়ির শৌচাগারের ওপর থেকে পাঁচ বোতল ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।

রাজ্জাকের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। রাজ্জাক একজন মাদক ব্যবসায়ী। প্রশাসনের বিভিন্ন দপ্তরে আর্থিক সুবিধা দিয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।