× Banner
সর্বশেষ
আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পঞ্চগড়ে প্রথম বারের মত জাতীয় ইন্টারনেট জাম্বুরি শুরু

admin
হালনাগাদ: রবিবার, ৯ জুলাই, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  স্কাউট ও রোভার স্কাউটদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ দক্ষতা বৃদ্ধিসহ আধুনিক জ্ঞান-বিজ্ঞানের কলাকৌশল অর্জনের লক্ষ্যে পঞ্চগড়ে দু’দিনব্যাপী প্রথম বারের মত জাতীয় ইন্টারনেট জাম্বুরি শুরু হয়েছে।
পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের হলরুমে শনিবার সকালে দু’দিনব্যাপী ইন্টারনেট জাম্বুরির উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।
পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ শামসুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধান, ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, রেইনবো পলিট্যাকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহানা নাজনীন, জেলা রোভারের সম্পাদক এমদাদুল হক ও যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম।
দু’দিনব্যাপী জাম্বুরিতে জেলার পাঁচ উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ জন রোভার অংশ নিচ্ছে। দুই দিনব্যাপী এ ইন্টারনেট জাম্বুরিতে রোভাররা স্কাউটের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করে সারাদেশের রোভারদের সাথে যুক্ত হবে এবং তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে উপযোগী করে তোলা হবে। জাম্বুরি শেষে অনলাইনের মাধ্যমে তাদের সনদ প্রদান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..