× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

পঞ্চগড়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন

admin
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :  পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে।

পঞ্চগড়ের বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করা হয়। এ উপলক্ষে সদর উপজেলার দ্বারিকামারী ৩ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসের আয়োজনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ সভার আয়োজন করা হয়। বেলুণ উড়িয়ে পাঠ্যপুস্তক বিতরণ সভার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো: মজাহারুল হক প্রধান।

১ জানুয়ারি (বুধবার) সকালে পঞ্চগড় সদর উপজেলার দ্বারিকামারী ৩ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে পাঠ্য পুস্তক বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ  মোঃ মজাহারুল হক প্রধান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল হক আওয়ামীলীগের সহ সভাপতি আব্বাছ আলীসহ অভিভাবক এবং শিক্ষার্থীরা।

জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের সূত্র মতে এ বছর জেলায় প্রাথমিক পর্যায়ে ১১৫৯ টি বিদ্যালয়ে ১,৭৯,৩১৯ জন শিক্ষর্থীর মাঝে ৭,১৯,৫০৯ টি পাঠ্য বই এবং মাধ্যমিক পর্যায়ে ৩৮৭ টি বিদ্যালয়ে ১,২৭,৫৫১ জন শিক্ষার্থীর মাঝে ১৭,৩৫,৬২৬ টি পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানায় জেলা শিক্ষা অফিসার।


এ ক্যটাগরির আরো খবর..