× Banner
সর্বশেষ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিকেলে জামিনে কারামুক্ত জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত বেনাপোলে ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে – স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে মার্কিন রাষ্ট্রদূতে সাক্ষাৎ শ্যামনগরে গাছ  নিধনের প্রতিবাদে মানববন্ধন সামুদা গ্রুপের সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করলো প্রাইম ব্যাংক মাদারীপুরে চলন্ত যাত্রীবাহী চলন্ত বাসে আগুন নিহত-১

পঞ্চগড়ে নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নির্বাচনী সহিংসতায় মো. নাসির (৫০) নামে এক ইউপি সদস্যের সমর্থক নিহত হয়েছেন। এসময় দুই আনসার সদস্যসহ আরও ১২ জন আহত হন।

শনিবার রাত ১০টায় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের জোতদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঘটনাটি ঘটে। নিহত মো. নাসির ওই ইউনিয়নের কোরিয়া পাড়ার ফাগু মোহাম্মদের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, গারিনাবাড়ি ইউনিয়নের নির্বাচনী ফলাফলে ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী তরিকুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ১১ ভোটে জয়লাভ করেন। ভোট গণনা শেষে স্থানীয় রাজমিস্ত্রি মো. নাসিরসহ ওই ইউপি সদস্য প্রার্থীর কর্মী সমর্থকরা বাড়ি ফিরছিল। এসময় প্রতিপক্ষের কর্মী সমর্থকরা তাদের উপর ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে মো. নাসির, আনসার সদস্য সিরাজুল ইসলাম ও আমিনুল ইসলাম, স্থানীয় ভোটার মজাম্মেল হক, সাইদুল ইসলাম, নাসিরের স্ত্রী নুর জাহানসহ ১২ থেকে ১৫ জন আহত হন।

আহতদের দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে নাসির মারা যান।


এ ক্যটাগরির আরো খবর..