এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ দেশব্যাপী উদযাপন অনুষ্ঠানের আংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
২৭ মার্চ (শনিবার) ১১টায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক আলম টবি। এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সলেমান আলী, পৌর মেয়র এ্যাডঃ মোঃ ওয়াহেদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লুর উপস্থিত ছিলেন।
এর আগে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা উপলক্ষে একটি বণ্যার্ঢ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একি জায়গায় গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সলেমান আলীর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাডঃ মোঃ ওয়াহেদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক, বোদা বালিকা পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম সাবুল, পাথরাজ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম, বোদা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এসময় বক্তব্যরা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অতিথিবৃন্দ পরে উন্নয়ন মেলায় সরকারের উন্নয়নের উপর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০টি স্টল মেলায় স্থান পায়।
এ ক্যটাগরির আরো খবর..