× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় আগুনে ঘর পুড়ে ছাই, প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

ACP
হালনাগাদ: শনিবার, ১২ মার্চ, ২০২২
পঞ্চগড়ে তেঁতুলিয়ায় আগুনে ঘর পুড়ে ছাই,

পঞ্চগড়ের তেঁতুলিয়া বৈদ্যুতিক অগ্নিকান্ডে বসতবাড়ির ঘর পুড়ে ছাই হয়েছে এক ব্যবসায়ীর।
শনিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার শালবাহান বাজার এলাকায় আজিজুল হকের পুত্র ব্যবসায়ী রাজিউলের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তেঁতুলিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনে।
ব্যবসায়ী রাজিউল জানান, ঘরের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় পুরো বসতঘর। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভালেও পুড়ে যায় পুরো ঘর। এ অগ্নিকান্ডে ঘরের জমির দলিল, টিভি, ফ্রিজ, আসবাবপত্র, নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান রাজিউল।
তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মাইন উদ্দিন বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..