পঞ্চগড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যা কবলিত ও গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে নগদ টাকা প্রদান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় বন্যা কবলিত ও গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে নগদ টাকা প্রদান করা হয়েছে।
২২ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দূর্যোগ বিজ্ঞান ও ব্যাবস্থাপনা বিভাগের উদ্যোগে বন্যা কবলিত ও গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে নগদ টাকা প্রদান করেন পঞ্চগড়-২ এর মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকছুদ জামান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, পাথরাজ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রশিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।