× Banner
সর্বশেষ
প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল

পঞ্চগড়ে গ্রাম-বাংলার ঐহিত্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের উলিপুকুরী মাঠে সোমবার বিকেলে বোদা আশা এন্টারপ্রাইজ এর সহযোগীতায় এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।

ঘোড়দৌড় খেলা দেখার জন্য মাঠে ঢল নামে বিভিন্ন বয়সী মানুষের। মাঘের শীতে সাধারণ মানুষকে বিনোদনের উষ্ণতা দিতেই স্থানীয়রা আয়োজন করে ঘোড়দৌড় প্রতিযোগিতার। দুপুর থেকেই খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসতে থাকে বিভিন্ন বয়সী মানুষ। বিলুপ্তপ্রায় জনপ্রিয় এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মুহূর্তেই জড়ো হয় হাজারো মানুষ। কেউ কেউ পরিবারের সবাইকে নিয়ে খেলার মাঠে ছুটে আসেন। প্রতিযোগিতায় অংশ নিতে পঞ্চগড়সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ঘোড়া নিয়ে আসেন খেলোয়াড়রা। খেলার আগেই ঘোড়া নিয়ে বিভিন্ন কসরৎ শুরু করে তারা। বিকেলে বাঁশিতে ফুঁ দেয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় প্রতিযোগিতা।

ঘোড়দৌড় প্রতিযোগিতায়য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বেংহারি বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নিলফামারী জেলার ডোমার উপজেলার কাফি বানিয়া। দ্বিতীয় স্থান অধিকার করে একই জেলার হাদি বানিয়া। তারা দু’জন আপন ভাই। এছারা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রতিটি ঘোড়ার মালিককে শান্তনা পুরস্কার ও নগদ অর্থ  প্রদান করা হয়।

বর্তমান প্রযুক্তির যুগে নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড় প্রতিযোগিতা একটি অচেনা নাম। নতুন প্রজন্মের অনেকে জানেইনা গ্রাম-বাংলার এই ঐহিত্যবাহী খেলার কথা।

আয়োজকরা জানায়, নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা তুলে ধরতেই আমাদের এই আয়োজন। আমরা প্রতিবছর এই আয়োজনের ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো। সেই সঙ্গে এই খেলা টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে দাবী করে আয়োজকরা।


এ ক্যটাগরির আরো খবর..