× Banner
সর্বশেষ
পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় শিক্ষক দিবস-২০২২ উদযাপন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
শিক্ষক দিবস-২০২২ উদযাপন

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় শিক্ষক দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
আজ ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের  আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একি স্থানে এসে শেষ হয়।
পরে পাথরাজ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার পারভীন আকতার বানু, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক, বোদা বালিকা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রধান, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার সাহাদাৎ, প্রধান শিক্ষক হুসনে আরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..