× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
পঞ্চগড়ে শহীদ দিবস

পঞ্চগড়ে নানা কর্মসূচির মাধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক মো. সাবেত আলী ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী পুষ্পস্তবক অর্পণ করেন।
সেসাথে একে একে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকল শহীদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি অফিস-আদালত ও বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বিকালে সরকারি অডিটোরিয়াম চত্বরে সপ্তাহব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলা, আলোচনা সভা, বিতর্ক, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সুবিধাজনক সময়ে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..