× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পঞ্চগড়ে ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৪ খোঁজে জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু

admin
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ২৬ ডিসেম্বর (সোমবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৪ এর খোঁজে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৬-১৭।

পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান ও জেলা  ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ।

 

চারটি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা। পরে খেলায় অংশ নেয় নীলফামারী ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা।


এ ক্যটাগরির আরো খবর..