× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

পজিশন নেই, কিন্তু করছে আবদার: মেয়র নাছির

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: দলে কোনো পজিশন নেই এমন লোকজনও বর্তমানে আওয়ামী ঘরানার হয়ে বিভিন্ন ধরনের আবদার করছে এবং প্রশাসনকে চাপ সৃষ্টি করছে। বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

আজ শুক্রবার সকালে চট্টগ্রামের জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র এ মন্তব্য করেন। চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, নেছার আহমেদ মঞ্জু, মুক্তিযোদ্ধা সাহাবউদ্দীন আহমদ ও অনুপম বিশ্বাস বক্তব্য দেন।

মেয়র নাছির উদ্দীন দাবি করেন, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি আজ পর্যন্ত প্রশাসনের কাজে কোনো চাপ সৃষ্টি করেননি। তিনি প্রত্যেককে নিজের বিবেক দিয়ে পরিচালিত, দায়িত্বশীল হওয়া ও দায়িত্বশীলের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

দায়িত্ব পালনে চট্টগ্রামের মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন জানিয়ে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘জনগণের মন মানসিকতা পরিবর্তন না হলে এককভাবে কেউ সফল হতে পারবে না।’

সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে পাওয়া স্বীকৃতি চট্টগ্রামের উল্লেখ করে মেজবাহ উদ্দিন বলেন, ‘এ পুরস্কারটি আজীবন চট্টগ্রামের হয়ে থাকবে।’ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে দায়িত্ব নিলে চট্টগ্রামের উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন মেজবাহ উদ্দিন। পরে তাঁকে বিভিন্ন সংগঠন ক্রেস্ট তুলে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..