× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

নড়িয়ায় পরিবার কল্যাণ পরিদর্শীকার ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শীকার ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর ৫ টায় নড়িয়া উপজেলার চানভবানী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার চানভবানী গ্রামের লিবিয়া প্রবাসী রাসেল খলিফার স্ত্রী তানজিলা বেগম (২৪) এর প্রসববেদনা উঠলে ডিঙ্গামানিক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শীকা রোজিনা আক্তার রুমার শরণাপন্ন হন। তিন হাজার টাকা চুক্তিতে রোজিনা আক্তার রুমা তানজিলা বেগমের নরমাল ডেলিভারী করানোর দায়িত্ব নেন। চুক্তি অনুযায়ী রোজিনা আক্তার রুমা শুক্রবার সন্ধ্যা থেকে সারা রাত চেষ্টা করার পর শনিবার ভোর ৫ টার দিকে নবজাতকের ক্ষতবিক্ষত দেহ ভুমিষ্ট করতে সম্ভম হয়।

ভুমিষ্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই নবজাতকটি মারা গেলে পরিবার কল্যাণ পরিদর্শীকা রোজিনা আক্তার রুমা মা ও নবজাতককে ফেলে রেখে অসুধ আনার কথা বলে পালিয়ে যান। এ ঘটনায় তানজিলা বেগম ও তার পরিবার পরিদর্শীকা রোজিনা আক্তার রুমার বিরুদ্ধে ভুল চিকিৎসায় নবজাতকে মেরে ফেলার অভিযোগ তুললে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের ভাই গফুর খান বিষয়টি মিমাংসার দায়িত্ব নেন।

তানজিলা বেগম বলেন, আমার প্রসববেদনা উঠলে স্বজনরা ডিঙ্গামানিক ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শীকা রোজিনা আক্তার রুমাকে ডেকে আনেন। রুমা আমার অবস্থা দেখে নরমাল ডেলিভারী করানোর দায়িত্ব নেন। সন্ধ্যা থেকে সারা রাত কষ্ট দিয়ে সে আমার সন্তানকে মেরে ফেলেছে। অবস্থা খারাপ দেখেও সে আমাকে হাসপাতালে পাঠায়নি। আমি এর বিচার দাবি করছি।

এ বিষয়ে ডিঙ্গামানিক ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শীকা রোজিনা আক্তার রুমার সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের এ বিষয়ে লেখালেখি না করতে অনুরোধ করেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের ভাই গফুর খানের সাথে যোগাযোগ করতে বলেন।


এ ক্যটাগরির আরো খবর..