× Banner
সর্বশেষ
দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, ঘটনা শুনে স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

Dutta
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
narail

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দলিল লেখক মো: বরকত শেখ (৬০) ওরফে সাহেব আলীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।নিহত সাহেব আলী পাংখারচর গ্রামের আলফু শেখের ছেলে।ঘটনার পর খবর শুনে প্রতিপক্ষ গ্রুপের কেরামত মোল্যা ওরফে কুমি মোল্যা (৭০) স্ট্রোকে আক্রান্ত হলে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সন্ধ্যা ৬টার দিকে মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে জমির মালিকানা নিয়ে মো: বরকত শেখ (৫৬) ওরফে সাহেব আলী ও প্রতিপক্ষ রকির মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরের দিকে বিরোধপূর্ণ জমি সার্ভেয়ারের উপস্থিতিতে পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশ বসে।জমির কাগজপত্র দেখার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও বাকবিতন্ডা হয়।কথাকাটাকাটির এক পর্যায়ে কেরামতের ছেলে রকি ও নেপালের নেতৃত্বে তাদের দলীয় লোকজন লাঠি ও হাতুড়ি দিয়ে দলিল লেখক মো: বরকত শেখ ওরফে সাহেব আলীকে মাথায় আঘাত করলে তিনি (সাহেব আলী) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।সাহেব আলীর মৃত্যুর খবর শুনে প্রতিপক্ষ কুমি মোল্যা স্ট্রোক করেন।তাকেও লোহাগড়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তির পর সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।
লোহাগড়া থানার ওসি আরও জানান,ঘটনার পর হত্যাকান্ডের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। পাংখারচর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..