× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে কালশী বস্তির ক্ষতিগ্রস্তদের মাঝে আনসার-ভিডিপির খাবার বিতরণ হবিগঞ্জে ঐতিহ্যেবাহী পৈল গ্রামে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বেনাপোলে বিজিবি অভিযানে বিদেশি মদ ও চোরাচালান পণ্য আটক  জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগের প্রধান কারণ – প্রধানমন্ত্রী তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

ন্যাম সম্মেলনে যোগ দিতে আজারবাইজান যাচ্ছেন প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলনে যোগ দিতে আজারবাইজান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে শেখ হাসিনা তার সফরসঙ্গীদের নিয়ে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। জানিয়েছেন প্রেস সচিব ইহসানুল করিম।

আজারবাইজানের রাজধানী বাকুতে ১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের সম্মেলন শুক্র ও শনিবার বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান বাকুর উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে বিমানটির বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা কথা রয়েছে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে তাকে হিলটন বাকু হোটেলে নিয়ে যাওয়া হবে। চারদিনের সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।

শেখ হাসিনা শুক্রবার বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানস্থলে আজারবাইজানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং স্পিকার ন্যাম নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন।

সেখানে বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে হোটেল হিলটন বাকু-তে যাবেন প্রধানমন্ত্রী। আজারবাইজান সফরে এ হোটেলেই থাকবেন তিনি।

শুক্রবার ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

সন্ধ্যায় আজারবাইজানের রাষ্ট্রপতি হায়দার আলিয়েভের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ন্যাম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন সন্ধ্যায় আজারবাইজানে বাংলাদেশের দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেয়া নৈজভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত।

আগামী ২৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে ৫৮ বছরের পুরনো এ জোটের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

সদস্যভুক্ত দেশ ছাড়াও পর্যবেক্ষক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, প্রতিনিধি, বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন। এরপর রোববার সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..