× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ফুটবল খেলার মাঠে যুবকের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
খেলার মাঠে যুবকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ফুটবল খেলার মাঠে শ্বাস কষ্টে আক্রান্ত হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মো.ফয়সাল (২৩)। সে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের নূর সোনাপুর গ্রামের নয়া মিয়া বেপারী বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।

গতকাল বুধবার (১১মে) সন্ধ্যার সন্ধ্যার দিকে উপজেলার নূর সোনাপুর গ্রামের একটি ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো.ফারুক জানান,প্রতিদিন বিকেলে নূর সোনাপুর গ্রামের মাঠে দু’দল ফুটবল খেলেন। বুধবার বিকেলের দিকে ফয়সাল বাড়ির পাশের ওই মাঠে ফুটবল খেলতে যায়। প্রথমার্ধের খেলা শেষে ফয়সাল পানি পান করে পুনরায় খেলতে নামে। একপর্যায়ে সন্ধ্যার দিকে ফয়সাল শ্বাসকষ্টে বুকের ব্যাথা অনুভব করে খেলার মাঠে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করেন নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম সিরাজ উল্যাহ। তিনি বলেন,ফুটবল খেলার মাঠে অসুস্থ হয়ে এক যুবক মৃত্যুবরণ করেছে। বিষয়টি স্থানীয়রা আমাকে অবহিত করে।

চেয়ারম্যান আরো জানায়,মৃত ফয়সল চট্রগ্রামে পোর্টে চাকরি করত। ঈদুল ফিতরের ছুটিতে সে বাড়িতে আসে। বিকেলের দিকে সে তাঁর বড় ভাইকে জানায় যে ফুটবল খেলতে যাচ্ছে। তখন তার ভাই তাকে ফুটবল খেলতে যেতে বারণ করে। সে আগে থেকে শ্বাস কষ্ট রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।


এ ক্যটাগরির আরো খবর..