× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

ঝিনাইদহে অস্বচ্ছল সাংস্কৃতিসেবী ও আদিবাসী ছাত্রীদের মাঝে নগদ টাকা-বাইসাইকেল বিতরণ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/jhenaidah-money-and-cycle-distribution.jpg

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে অস্বচ্ছল সাংস্কৃতিকসেবী ও আদিবাসী ছাত্রীদের মাঝে আর্থিক সহযোগিতা ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ টাকা ও বাইসাইকেল বিতরণ করা হয়।

শুরুতে উপজেলা চেয়ারম্যানে কক্ষে সদর উপজেলার বিভিন্ন এলাকার অস্বচ্ছল নাট্যকর্মী, বাদ্যশিল্পী, গায়কদের মাঝে প্রত্যেককে ২৫’শ টাকা করে বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, নির্বাহী সদস্য বাবুল আক্তাল লাল্টু, ন্যাট্য ব্যক্তিত্ব রুবেল পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা পরিষদ চত্বরে আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে ও দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াত সু-ব্যবস্থা করতে সদর উপজেলার বিভিন্ন গ্রামের আদিবাসী সম্প্রদায়ের ১০ জন ছাত্রীর মাঝে এ সাইকেল বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..