× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে নৌকার নিবাচনী ক্যাম্পে হামলা-ভাংচুর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
নোয়াখালীতে নৌকার নিবাচনী ক্যাম্পে হামলা-ভাংচুর

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আলম রিগানের দুটি নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর ও ৪নম্বর ওয়ার্ডরে দক্ষিণ রাজারামপুর গ্রামের নৌকার দুটি নির্বাচনী ক্যাম্পে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

নৌকার চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আলম রিগান অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট ও আতঙ্ক সৃষ্টি করতে রজনীগন্ধা প্রতীকের জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল খায়েরের নির্দেশে তার সমর্থকরা নৌকার কর্মিদের হুমকি ধামকি দিয়ে আসছে। এরপর সোমবার দিবাগত রাত ৩টার দিকে জামায়ত সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বাড়ি সংলগ্ন আমার দুটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর করে তছনছ করে দেয় এবং লুটপাট চালায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের বলেন,আমি স্বতন্ত্র প্রার্থী,আমি জামায়াত সমর্থিত কোন প্রার্থী নয়। আমাকে জামায়াত সমর্থিত প্রার্থী বলে হয়রানি করা হচ্ছে। এ পর্যন্ত আমার ওপর একাধিকবার হামলা করা হয়েছে। নৌকার প্রার্থীর লোকজন বাড়ি বাড়ি গিয়ে আমার লোকজনকে হুমকি ধামকি দিচ্ছে। তারাই নির্বাচনী ক্যাম্প দুটি ভেঙ্গে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী জানান, নৌকার প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাংচুর করার বিষয়টি শুনেছি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি।


এ ক্যটাগরির আরো খবর..