× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে কারাগারে বৃদ্ধ হাজতির মৃত্যু  

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
নোয়াখালীতে কারাগারে বৃদ্ধ হাজতির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে।

তার নাম বদিউল আলম (৭৬) সেনবাগের কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।   তিনি সেনবাগ থানার একটি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

তিনি আরো জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে বদিউল আলম কারা হাসপাতালের ২ নং ওয়ার্ডে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করে।


এ ক্যটাগরির আরো খবর..