× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নেটওয়ার্ক সমস্যার সমাধান মোবাইল অপারেটরদেরই করতে হবে

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

প্রত্যন্ত এলাকায় মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। নেটওয়ার্ক সমস্যার সমাধান মোবাইল অপারেটরদেরই করতে হবে।  জনগণের রেভিনিউ যাচ্ছে। আর বিটিআরসি যেহেতু উদ্যোগ নিয়েছে তাই এ রিট মামলা দুই মাস স্ট্যান্ডওভার (মূলতবি) রাখছেন হাইকোর্ট।

আজ রোববার (৫ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ  এ আদেশ দেন।

মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ধীরগতি থেকে গুণগত ও মানসম্মত নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিত করতে করা রিটের শুনানি দুই মাসের জন্য মূলতবি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে বলেছেন।

আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

শুনানিতে অ্যাডভোকেট ইশরাত হাসান নেটওয়ার্ক সমস্যার কথা তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ বিটিআরসির লিখিত জবাবে নেটওয়ার্ক সমস্যা সমাধানে তাদের অব্যাহত কার্যক্রম সম্পর্কে অবহিত করে আদালতকে বলেন, ‘বিটিআরসি বলেছে, নেটওয়ার্ক সমস্যা সমাধানে তারা প্রচেষ্টা চালাচ্ছেন।’

উভয়পক্ষের কথা শুনে আদালত বলেন, ‘নেটওয়ার্ক সমস্যার সমাধান মোবাইল অপারেটরদেরই করতে হবে।  জনগণের রেভিনিউ যাচ্ছে। আর বিটিআরসি যেহেতু উদ্যোগ নিয়েছে তাই এ রিট মামলা দুই মাস স্ট্যান্ডওভার (মূলতবি) রাখছি।’

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান ও সাংবাদিক মেহেদী হাসান ডালিমের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট দায়ের করেন। রিটে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং গ্রামীণফোনসহ মোবাইল কোম্পানিগুলোর প্রধান নির্বাহীকে বিবাদী করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..