× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

নূর হোসেন নাটের গুরু, ফাঁসি না হবার কারণ নেই

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ নারায়ণঞ্জের আলোচিত ৭ খুন মামলায় নূর হোসেন নাটের গুরু। তার ফাঁসি না হবার কোনো কারণ নেই। বললেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ রোববার হাইকোর্টে আলোচিত এই মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানিতে এসব কথা বলেন তিনি।

মাহবুবে আলম বলেন, কাউন্সিলর নজরুল ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে হত্যা ছিল পূর্বপরিকল্পিত। তাই আসামিদের সর্বোচ্চ শাস্তি বহাল থাকবে বলে আমরা আশা করি।

তিনি বলেন, ৭ খুন মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। তাই নাটের গুরু নূর হোসেনসহ সবার শাস্তি নিশ্চিত হতে হবে।

এর আগে রোববার বিচারপতি ভবানী প্রসাদসিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এসময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিম্ন আদালতের রায় বহাল রাখার আর্জি জানান।

আদালত রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে পরবর্তী শুনানির জন্য সোমবার ঠিক করেন।

গেলো ২২ মে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সাত খুন মামলায় প্রধান আসামি নূর হোসেনসহ আসামিদের নিয়মিত ও জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

৩০ ও ৩১ জানুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেন, তারেক সাঈদসহ আসামিরা খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন।

এর আগে গেলো ১৬ জানুয়ারি সাবেক কাউন্সিলর নূর হোসেন, সাবেক র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। বাকি ৯ আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..