× Banner
সর্বশেষ
ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে, নিহত ৪ আহত ১৫

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী পিকআপ পুকুরে পড়ে ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৫ জন।

আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল ৯টায় পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রফিক, মফিজ, আব্দুর নুর ও খোরশেদ। নিহতরা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার আবির নগর এলাকার। আহতরা হলেন, সৈয়দ আহম্মদ, আবুল হোসেন, ইয়াছিন, রবিউল, নজির, বাবুল ও আকবরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে শ্রমিকবাহী একটি পিকআপ চন্দ্রগঞ্জের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালায় পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধারকাজে যোগ দেয়। এসময় তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন জানান, দূর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা আজিজুর রহমান জানান পিকআপ টি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পিকআপের ড্্রাইভার লিটন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ


এ ক্যটাগরির আরো খবর..