× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

পিআইডি

নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণে অভিযান,পরিবেশ অধিদপ্তর

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণে অভিযান

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে অদ্য পরিবেশ অধিদপ্তর দেশের বিভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

আজ রবিবার ০৯ নভেম্বর ২০২৫ বগুড়া, নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের অপরাধে ০৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ০৬টি মামলায় মোট ৪ লক্ষটাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় বিভিন্ন বাজার, সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সতর্কতামূলক বার্তা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

একই দিনে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী ঢাকা মহানগরের টিকাটুলি এলাকায় পরিচালিত অভিযানে ০১টি মোবাইল কোর্টের মাধ্যমে ০৬টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ৬০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহনের চালকদের সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে খুলনা ও ঢাকা মহানগরের টিকাটুলি এবং শ্যামলী এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করায় ০৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৪টি মামলার মাধ্যমে মোট ৬৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করা হয় এবং বায়ুদূষণকারী নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এসব অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। পরিবেশ অধিদপ্তর সর্বসাধারণকে পরিবেশ সংরক্ষণে সহযোগিতা ও আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..