× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

নিশা দেশাই শ্রদ্ধা জানালেন গুলশানে নিহতদের প্রতি

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

ডেস্ক রিপোর্টার:  ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে গেছেন ।

সোমবার বেলা ১১টার দিকে হলি আর্টিজানে পৌঁছে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন নিশা দেশাই। তিনি রেস্তোরাঁটি ঘুরে দেখেন। এরপর বের হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় নিহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে কিছুক্ষণ নীরবতা পালন করেন। তবে গণমাধ্যমে কোনো কথা বলেননি।

এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট, ডিএমপির গুলশান কূটনৈতিক জোনের উপকমিশনার (ডিসি) মো. জসিমউদ্দিন এবং মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের গুলশানের বাসভবনে নিশা দেশাই অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন।

দুই দিনের সফরে নিশা দেশাই ঢাকায় এসেছেন। রোববার সকালে তিনি ঢাকায় পৌঁছান। এরপর বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব শহীদুল হক ও দুপুর ৩টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন।

সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোবাবিলায় নিরাপত্তা ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা করেন তারা। এরপর সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন নিশা।

আজ সোমবার বিকেল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।

এদিকে রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে তাদের যে উদ্বেগ রয়েছে সেটা বাংলাদেশ সরকারের সঙ্গে শেয়ার করবেন নিশা দেশাই। এ ছাড়া সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোবাবিলায় বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব দেবেন মার্কিন মন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..