কুড়িগ্রামে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির খাদ্য সহায়তা

কুড়িগ্রামে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির খাদ্য সহায়তা

কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

সোমবার সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নিরাপদ দূরত্ব বজায় রেখে দুই শতাধিক পরিবার এ খাদ্যসামগ্রী গ্রহণ করেন। রিক্সা চালক, ভ্যানগাড়ি চালক, বাস শ্রমিক ও দিনমজুরসহ বিভিন কর্মহীন মানুষের মাঝে আটা সুজি, চিনি, সাবান ও শিশু খাদ্য সহায়তা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমেদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, সাম্প্রতিক কুড়িগ্রামের সভাপতি শাহানুর রহমান, প্রছদ কুড়িগ্রামের সহ-সভাপতি ইমতে আহসান শিলু, ঐতিহ্য কুড়িগ্রামের সভাপতি সোলায়মান বাবুল, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক সাতকুড়ি রায় নিলু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, সাংস্কৃতিক সংগঠক শাহানাজ বেগম নাজু, বিপ্লব তরফদার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।