× Banner
সর্বশেষ
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী

নির্ভরতার আরেক নাম তামিম ইকবাল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ২০০৭ বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছিলেন ৪ ম্যাচ খেলা ১৭ বছরের তরুণ। ৫১ রানের অনবদ্য এক ইনিংস খেলে টুর্নামেন্টের অন্যতম হট ফেবারিট ভারতকে বিশ্বকাপ আসর থেকে ছিটকে দিয়েছিলেন বামহাতি এই ব্যাটসম্যান। বর্তমানে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই দেশের হয়ে সবচেয়ে বেশি সংগ্রাহক এই হার্ড হিটার ব্যাটসম্যান।

 ব্যাটিং গড়, স্ট্রাইক রেট, সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি সব মিলিয়ে তিনি বিশ্বমানের ক্রিকেটার হিসেবে নিজেকে প্রকাশ করতে সক্ষম হয়েছেন। আর দেশের হয়ে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে আগেই প্রমাণ করেছেন এই তারকা ব্যাটসম্যান। বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের পতাকা তুলে ধরছেন অনেক বার। বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখও তিনি। আজ মঙ্গলবার ড্যাশিং ওপেনারের জন্মদিন।

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের অপরিহার্য ক্রিকেটারের পুরো নাম তামিম ইকবাল খান। সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের ভাই এবং কিংবদন্তি ক্রিকেটার আকরাম খানের ভাতিজা। যদিও প্রাথমিকভাবে অনেকেই তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছিলেন। তবে দীর্ঘ ১১ বছর ধরে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে জায়গা করে নিয়েছেন হাজারো ক্রিকেটপ্রেমীর হৃদয়ে। দলের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের জন্য অসামান্য অবদান রেখেছেন টাইগার ব্যাটসম্যান।

১৯৮৯ সালের এই দিনে চট্টগ্রামে জন্ম নেন তামিম। এখন পর্যন্ত দেশের জার্সিতে ৫৪টি টেস্ট খেলেছেন। ২০০৮ সালে টেস্টে অভিষেক হবার পর নামের পাশে রয়েছে ৩ হাজার ৯৮৫ রান। সর্বোচ্চ স্কোর ২০৬। রয়েছে ৮টি শতক ও ২৫টি অর্ধশতক। ব্যাটিং গড় ৩৮.৬৮।

জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডেতে অভিষেক হয় তামিমের। ১৬২ ওয়ানডে থেকে করেছেন ৬ হাজার ১৮ রান। সর্বোচ্চ ১৫৪ রান। রয়েছে ৯টি শতক ও ৪১টি অর্ধশতক। টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোট ৬৫ ম্যাচে। রান সংখ্যা ১ হাজার ৪৪০। সর্বোচ্চ অপরাজিত ১০৩। রয়েছে ১টি শতক ও ৫টি অর্ধশতকের ইনিংস। ব্যাটিং গড় ২৪.০০।

২০১০ এ লর্ডসের অনার্স বোর্ডে প্রথম বাংলাদেশি হিসেবে নিজের নাম লিখান। ক্রিকেটের মক্কা খ্যাত এই মাটে ১৫ চার আর দুই ছক্কায় তৃতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েন। পরের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে ফের সেঞ্চুরি। উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ারে ২০১১ মুকুটও পরেছেন এই তারকা ক্রিকেটার।

২০১৩ সালে আয়েশা সিদ্দিকার সঙ্গে জীবনের আরকটি নতুন ইনিংস শুরু করেন তামিম। তিন বছর পর তাদের সংসারের নতুন সদস্য হিসেবে আগমন হয় আরহাম ইকবাল খানের।


এ ক্যটাগরির আরো খবর..