× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

নির্বাচন সুষ্ঠু করতে সব ক্ষমতা প্রয়োগ করতে হবে: সিইসি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সব ক্ষমতা প্রয়োগ করতে হবে। গা-ছাড়া অবস্থায়, ঢিলাঢালা অবস্থায়, হলো কি হলো না, এ মনোভাব নিয়ে দয়া করে নির্বাচন পরিচালনা করবেন না। আপনাদের হাতে সম্পূর্ণ ক্ষমতা অর্পিত আছে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপজেলা নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতা বলে আপনারা অনেক কিছু করতে পারেন। আপনি আপনার উপজেলার নির্বাচন বন্ধ করে দিতে পারেন, একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দিতে পারেন। একজন যতোই প্রভাবশালী হোক না কেন, আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। তাকে জরিমানা করতে পারেন। তাকে জেলে দিতে পারেন। আপনি আর কী চান? একটা নির্বাচন পরিচালনা করার প্রত্যেকটা ক্ষমতা আপনার হাতে আছে। সেই ক্ষমতা যদি প্রয়োগ করতে না পারেন, তাহলে ব্যর্থতা আপনাদের।

তিনি আরও বলেন, যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনাদের এ দায়িত্ব পালন করার কোনও অর্থ হয় না। আপনি অযোগ্য, অপদার্থ। আপনি বাদ দিয়ে চলে যান। আপনারা যদি সবাই বলেন দায়িত্ব পালন করতে পারবেন না, তাহলে সবাই এখান থেকে চলে যান।

তিনি বলেন, আমরা কি বলেছি কখনও, আপনারা নির্বাচন সুষ্ঠু করবেন না, কোনও একটা প্রার্থীকে জিতিয়ে দেবেন, কোনও একটা দলের দায়িত্ব নিতে হবে এ কথা কেউ বলেছে? তাহলে কেন মাথা উঁচু করে দৃঢ়তার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে পারবেন না?

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ১০ মার্চ থেকে উপজেলা নির্বাচন শুরু হবে। এদিন ৮৬ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার পাঁচ ধাপে ৪৯২টি উপজেলার ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ও তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ২৪ মার্চ ভোটগ্রহণ করা হবে। আর চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট হবে ৩১ মার্চ। পঞ্চম ধাপের তফসিল এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..