× Banner
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমান সুযোগ- সুবিধা প্রদান করা হবে; অর্থমন্ত্রী ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি দেশে বছরে প্রতি এক হাজার কিলোমিটার সড়কে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে – পানি সম্পদ মন্ত্রী

বর্তমান সরকারের আমলে গণতন্ত্র, আইনের শাসন ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস -ডঃ কামাল

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

বর্তমান সরকারের আমলে গণতন্ত্র, আইনের শাসন ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এই সরকার চায় ভোটাররা ভোটকেন্দ্রে না যাক, তারা ভোটারদের ভয় পায়। বললেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ মঙ্গলবার দুপুরে মতিঝিলের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর গণফোরাম সভাপতির লিখিত বক্তব্যে এ অভিযোগ করা হয়।

ড. কামাল বলেন,  সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়ার ওপর বাংলাদেশের জনগণ ও যুব সমাজ অনাস্থা প্রকাশ করেছে। জনগণ ভোটকেন্দ্রে না যাওয়ার অর্থ- তারা মনে করে তাদের ভোটে এই সরকারের পরিবর্তন হবে না। এটা দেশ ও জাতির জন্য একটা অশনি সংকেত।

ড. কামাল বলেন, সরকার দায়িত্বহীনভাবে সংবিধানের পরিপন্থি কাজ করে গোটা নির্বাচনের প্রক্রিয়াকে ধ্বংস করে ফেলেছে। যার ফলে এই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে।

তিনি বলেন, এভাবে দেশ চলতে পারে না। জনগণকে নিয়ে আমাদেরকে পরিবর্তন আনতে হবে। এদেশের মানুষ সচেতন, তারা কখনো স্বৈরতন্ত্রকে গ্রহণ করেনি, এখনো করবে না। নির্বাচিত মেয়ররা মাত্র পাঁচ থেকে সাত শতাংশ মানুষের রায় পেয়েছে। বাকি ফলাফল ইভিএমের জ্বাল ভোট।


এ ক্যটাগরির আরো খবর..