× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

ডেস্ক

নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি

নির্বাচনী পরিবেশ নিয়ে সংশয় থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২১৮ আসনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাকের পার্টি। আজ ২১৮টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিতে নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে প্রার্থিতা প্রত্যাহারের জন্য দলটির পক্ষ থেকে আবেদন করা হয়।

জানা গেছে, নির্বাচনী পরিবেশ নিয়ে সংশয় থাকায় জাকের পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ২১৮টি আসন থেকে দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করা হয়। দলীয় প্রধানের নির্দেশেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটির নেতাকর্মীরা।

১৯৮৯ সালের ১৪ অক্টোবর আটরশির প্রয়াত পীর মাওলানা মোহাম্মদ হাসমত উল্লাহর হাত ধরে প্রতিষ্ঠিত হয় জাকের পার্টি। দলটির বর্তমান চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। দলটি ১৯৯৬ সালে ষষ্ঠ ও ২০১৪ সালে দশম জাতীয় নির্বাচন বয়কট করা ছাড়া বাকি পাঁচটি নির্বাচনে অংশগ্রহণ করে। তবে কোনো নির্বাচনেই একটি আসনেও জিততে পারেনি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করেছিল জাকের পার্টি। এজন্য দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।


এ ক্যটাগরির আরো খবর..