× Banner
সর্বশেষ
তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেস্ক

নির্বাচন কমিশন স্বাধীন হলেও সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় -সিইসি

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ জুন, ২০২৫
সুষ্ঠু নির্বাচন

নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে। সময় এলেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হবে। তবে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন সুষ্ঠু নির্বাচন আয়োজন সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। এদিন তিনি নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সঙ্গে দেখা করবেন কি না জানতে চাইলে সিইসি বলেন, ঘটা করে দেখা করার বিষয় না। এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না। সময় হলে সবকিছু জানবেন। সভা-সমিতি ঘোষণা করে সরকারের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। সরকারের কর্মকাণ্ডের সঙ্গে আমরা সম্পৃক্ত এটা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, কেউ সূচি বলে কেউ রোডম্যাপ বলে। এটা নানাজনে নানাভাবে লেখে। আমরা রোডম্যাপ বলবো না। এটাকে একটা কর্মপরিকল্পনা বলতে পারেন। এই কর্মপরিকল্পনা আমরা শুরু করেছি অনেক আগে থেকে।

প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে জানিয়ে নাসির উদ্দিন বলেন, আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে।


এ ক্যটাগরির আরো খবর..