× Banner
সর্বশেষ
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নির্বাচন কমিশন ভবনে আগুনে প্রায় এক হাজার ইভিএম পুড়ে গেছে

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে আগুন লাগার সোয়া এক ঘন্টা পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিভিয়েছে। রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাচন কমিশন ভবনে প্রায় এক হাজার ইভিএম পুড়ে গেছে। জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান।

নির্বাচন কমিশন ভবনের নিচতলায় গতকাল রাতে অগ্নিকাণ্ডে পোড়া অংশ পরিদর্শন শেষে সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মোখলেছুর রহমান আরও বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হকে পারে। তবে এতে রংপুর উপনির্বাচনে কোনো প্রভাব পরবে না।

অপরদিকে আগুনে জাতীয় পরিচয়পত্র সার্ভারের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভবনের নিচতলায় রিসিপশন, মিডিয়া সেন্টার, নিরাপত্তা কর্মকর্তার অফিস। এছাড়া নির্বাচন ভবনের বেইজমেন্টে ইভিএম সংরক্ষণের গুদাম ও গাড়ির গ্যারেজ রয়েছে। কিভাবে আগুন লেগেছে তা তারাও বলতে পারেননি।


এ ক্যটাগরির আরো খবর..