× Banner
সর্বশেষ

নির্বাচন কমিশন নয়, সরকারকেই দায় নিতে হবে

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ পৌর নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন না হলে নির্বাচন কমিশন নয়, সরকারকেই এর দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা যদি অতীতের ভূমিকার পুনরাবৃত্তি হয়- যা ইতোমধ্যে শুরু হয়েছে, তাতে সরকারের প্রতি জনগণের ঘৃণা-বিদ্বেষ আরও বৃদ্ধি করবে।’


এ ক্যটাগরির আরো খবর..