× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচন উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের গাড়ির স্টিকার প্রাপ্তিতে করণীয়

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ও গাড়ির স্টিকার প্রদান সংক্রান্ত কমিটির এক সভা আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিক ও পর্যবেক্ষকদের গাড়ির স্টিকার পাওয়ার জন্য গাড়ির নম্বর, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি প্রদান করতে হবে।

মোটর সাইকেলের জন্য কোনো স্টিকার প্রদান করা হবে না। সাংবাদিক কার্ড বা স্টিকার আবেদনপত্রের সাথে সাংবাদিক পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হবে।

সাংবাদিক কার্ড বা স্টিকার প্রদান সংক্রান্ত সময়সূচি www.dhakadiv.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

সাংবাদিক কার্ড বা স্টিকারের আবেদন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ৩য় তলার ৩১৪ নম্বর কক্ষে গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..