× Banner
সর্বশেষ
সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট

নির্বাচনের আগে অর্থপাচার বৃদ্ধির আশঙ্কা সিপিডির

admin
হালনাগাদ: সোমবার, ১০ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ ,নির্বাচনের আগে বিদেশে অর্থপাচার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। এ বিষয়ে যথাযথ নজরদারির পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।

আজ সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে জাতীয় বাজেট ২০১৭-১৮ অনুমোদন পরবর্তী পর্যবেক্ষণ শীর্ষক সংবাদ সম্মেলন করে সিপিডি।

এ সময় চলতি অর্থবছরের বাজেট মূল্যায়নে এসব কথা জানান সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা না হওয়ার জন্য, রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করেন। এমন অবস্থায় ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার না এনে বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য বরাদ্দ দেওয়ার সমালোচনা করেন তিনি।

এ ছাড়া কারিগরি প্রস্তুতি এবং রাজনৈতিক ঐকমত্যের অভাবেই সরকার নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করতে পারেনি বলে জানায় সিপিডি। এ ছাড়া পাস হওয়া বাজেটের আয়-ব্যয়ের কাঠামো দুর্বল হয়েছে বলে জানায় সংস্থাটি।


এ ক্যটাগরির আরো খবর..