× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নির্ধারিত সময়েও শেষ হয়নি সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মানের কাজ

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

শাফী চৌধুরীঃ সিলেট শহরতলীর বাদাঘাটে ১৯৭ কোটি টাকা ব্যয়ে ৩০ একর জমির ওপর কারাগার নির্মাণের কাজ ৭৫ ভাগ শেষ হয়েছে। নির্মাণ কাজের সময়সীমা ২০১৫ সালের জুন থাকলেও নিদিষ্ট সময় সীমার মধ্যে কাজ সমজিয়ে দিতে পারেনি কতৃপক্ষ।তবে ২০১৬ অর্থবছরের জুন নাগাত শেষ করতে পারবে বলে তারা আশাবাদী।

সরেজমিনে বাদাঘাটে নির্মাণাধীন কারাগার এলাকা ঘুরে দেখা গেছে ,কারাগারের  দক্ষিণ দিকে ৩য় পদস্থ কর্মচারীদের জন্য ৬ তলা বিশিষ্ট ১০টি ভবনের কাজ শেষ হয়েছে।তাছাড়াও আরো ৩টি ৫ তলা ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে।এবং কারাগারের ১৮ ফুট পেরিমিটার ওয়ালের নির্মাণ কাজ শেষ হয়েছে। পেরিমিটার ওয়ালের উত্তর দিকে কারারক্ষীদের জন্য এর একতলা ভবনেরকাজও শেষ হয়েছে । এবং কারাগারের মধ্যখানে কারারক্ষীদের চিকিৎসা সেবার জন্য কারাগারের দক্ষিণ-পশ্চিম পাশে একশ’ শয্যাবিশিষ্ট ৫তলা ভবনের বন্দী হাসপাতাল, দু’তলা বিশিষ্ট ২৫ শয্যার টিবি হাসপাতাল, ২০জন মানসিক ভারসাম্যহীন বন্দীর জন্য দু’তলা ওয়ার্ড তৈরির কাজ চলছে।এছাড়া ভিতরের ফটকের কাছে প্রশাসনিক ভবন নির্মাণের কাজ চলছে।কারাগারের ভিতরের গোডাউনের জন্য আরও ১০টি একতলা ভবন নির্মানের কাজ চলছে।

তাছাড়া কারাগারের বাইরের স্থাপনাগুলো ছাড়াও অভ্যন্তরীণ কাজগুলোও দ্রুত এগিয়ে চলেছে। কারাগারে ভিতরে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য বাদাঘাট সড়কের পাশেই পল্লী বিদ্যুতের একটি ১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। এ বিষয়ে সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম জিল্লুর  রহমান জানান, ইতোমধ্যে কারাগার প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন কারাগারের ভিতরের ৮-১০ টি একতলা গোডাউন ভবন নির্মানের কাজ চলছে।যে ভবন গুলো নির্মান হয়ে সে গুলো শুধুমাত্র রং দেওয়ার কাজ বাকী আছে।বর্ষা মৌসুমের কারনে এখন রং করা যাচ্ছে না তবে আগামী শীত মৌসুমের মধ্যে রংয়ের কাজ শেষ হিবে। তিনি আরও জানান,আগামী বছরের জুন মধ্যে কাজ শেষ হয়ে যাবে।  যথাসময়ে কাজ শেষ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ২০১৫ সালের জুন পর্যন্ত প্রকল্পের সময়সীমা থাকলেও আমরা তা পারিনি।কারণ হিসেবে তিনি উল্লোখ করে তিনি  বলেন অর্থ বরাদ্দ হতে বিলম্ব হওয়ায় কাজ শুরু করতে বিলম্ব হয়েছিল।তবে আগামী অর্থবছরে জুনের মধ্যে কাজ শেষ করতে পারবেন বলে তিনি আশাবাদী। তিনি আরও জানান, বর্তমানে ২ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন নির্মাণাধীন এই কারাগারে ভবিষ্যতে ধারণক্ষমতা ৪ হাজারে উন্নীত করা হবে ।

উল্লোখ , সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি ধারন ক্ষমতা ১ হাজার ২১০ হলেও কারাগারে দ্বিগুণের বেশি বন্দী থাকার কারনে ও কারাগারটি সিলেট শহরের প্রাণকেন্দ্র হওয়ায় অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শহরের বাইরে নতুন কারাগার নির্মানের উদ্দ্যোগ নেন ।তার ফলশ্রুতিতে  ২০১১ সালের ১১ ই আগষ্ট বাদাঘাটে কারাগার নির্মানের কাজ শুরু হয়্।


এ ক্যটাগরির আরো খবর..