× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩

ডেস্ক

নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের জন্য চিঠি ; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের জন্য চিঠি

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সংলগ্ন এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র রোববার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকায় আগামীকাল সোমবার পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েনের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে সেনাসদরে।সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি ও মামলার সংবেদনশীলতা বিবেচনায় আদালতপাড়া এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে একইভাবে সেনা মোতায়েনের অনুরোধ জানানো হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে। সেই অনুযায়ী সেদিন সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়।

দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা, সংবেদনশীল মামলার রায় এবং নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে আগামীকাল আদালতপাড়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..