× Banner
সর্বশেষ
ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

নিজামীর মৃত্যুদণ্ড বাতিলের আহবান: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

নিউজ ডেস্কঃ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বাতিলের আহবান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিজামীর চূড়ান্ত মৃত্যুদণ্ড রায়ের পর সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত মতিউর রহমান নিজামীর আসন্ন মৃত্যুদণ্ড স্থগিত রাখা এবং মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে স্থগিতাদেশ আরোপ করা। দেশটির সুপ্রিম কোর্ট আজ নিজামীর চূড়ান্ত আবেদন নাকচ করে দেয়।

বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর বর্তমান প্রধান মতিউর রহমান নিজামীকে অক্টোবর ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি), বাংলাদেশ, মৃত্যুদণ্ড প্রদান করে। তাকে ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে সংঘটিত হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রচারাভিযান পরিচালক, জামিন কর বলেন, “সুপ্রীম কোর্টের মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে এ মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্তে আমরা ভীত। একাত্তরের ভয়াবহ মুক্তিযুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ন্যায়বিচার তাদের প্রাপ্য। কিন্তু এর সাথে সাথে আমরা এটাও বিশ্বাস করি যে মৃত্যুদণ্ড কিছুতেই এই অন্যায়ের জবাব হতে পারে না।“

“আরেকটা জীবন নিয়ে নেয়া মানে সহিংসতার এ চক্রকে চিরস্থায়ী করা। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি পরবর্তী সংকটের কথা বিবেচনায় রেখে অবিলম্বে এই মৃত্যুদণ্ড আরোপে স্থগিতাদেশ ঘোষণা করা হোক।“

সরকারের দায়িত্ব যুদ্ধাপরাধ ইস্যুতে জবাবদিহি নিশ্চিত করা। এটি অবশ্যই ইতিবাচক সবার জন্য যে এ পথে বাংলাদেশ কর্তৃপক্ষ ইতিমধ্যে অগ্রসর হয়েছে । কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘসহ বেশ কিছু বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আইসিটির বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার ব্যাপারে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে। অথচ বাংলাদেশ কর্তৃপক্ষ এ গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..