× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব মেসেজিং অ্যাপ নিয়ে এলো ডিজনি

admin
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি বিখ্যাত সব কার্টুন, কমিকস সিরিজ আর অ্যানিমেটেড ছবি বানিয়ে বিশ্ব মাত করেছে । এবার তারা নিয়ে এসেছে নিজস্ব একটি মেসেজিং অ্যাপ্লিকেশন। এর নাম ‘ডিজনি মিক্স’। শিশু-কিশোরদের কথা মাথায় রেখে অ্যাপটি তৈরি করা হয়েছে। এ খবর জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ।

বর্তমানে মেসেজিংয়ের জন্য জনপ্রিয় অ্যাপগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার ও স্ন্যাপচ্যাট। তবে এসব অ্যাপের মধ্যে শিশুদের প্রাধান্য দিয়ে কোনো অ্যাপ তৈরি করা হয়নি। যদিও স্ন্যাপচ্যাট অ্যাপটি কিশোর-কিশোরীদের মধ্যে বেশ জনপ্রিয়।

ডিজনি মিক্সে তাই শিশু-কিশোরদের উপযোগী মেসেজিং অ্যাপ তৈরি করা হয়েছে যাতে তারা চ্যাট করার সময় চ্যাটবক্সে তাদের পছন্দের গেম খেলতে পারে, ডিজনির তৈরি কার্টুন চরিত্রগুলোর স্টিকার্স শেয়ার করতে পারে।

শিশু কিশোরদের কথা মাথায় রেখে অ্যাপটি তৈরি করা হয়েছে বলে এতে বেশকিছু সতর্কতা অবলম্বন করা হয়েছে। রাখা হয়েছে মডারেশনের সুবিধা। কোনো ব্যবহাকারী সম্পর্কে অভিযোগ এলে বা কেউ অশালীন কোনো ভাষা ব্যবহার করলে তাকে সাময়িক বা স্থায়ীভাবে ব্লক করে দেওয়ার সুযোগ আছে। আর এই মডারেশন প্রক্রিয়া চালানোর জন্য ডিজনি মিক্সের রয়েছে একটি মডারেশন টিম।

চ্যাটবক্সে ‘হুইসেল’ নামে একটি অপশন রাখা হয়েছে। যার মাধ্যমে কোনো আপত্তিকর কনভারসেশন রিপোর্ট করতে পারবেন ব্যবহারকারীরা। ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের বাবা-মায়ের সাহায্য নিয়ে অ্যাপটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বন্ধুদের সঙ্গে চ্যাট করার পাশাপাশি ডিজনি চ্যানেল, ডিজনি এক্সডি ও ডিজনি মুভিজের মতো  ডিজনির বিভিন্ন অ্যাকাউন্টের খোঁজও তারা পাবে অ্যাপটির মাধ্যমে। এসব চ্যানেলের মাধ্যমে ডিজনির তৈরি নতুন চরিত্র, ছবি ও চলচ্চিত্রের আপডেট পাবেন ব্যবহারকারীরা।

এ ছাড়া অ্যাপটিতে ফটো ও ভিডিও শেয়ারিংয়ের ব্যবস্থাও রাখা হবে বলে ডিজনির পক্ষ থেকে জানানো হয়েছে। অ্যানড্রয়েড ও আইওএস দুটি অপারেটিং সিস্টেমের জন্য ছাড়া হয়েছে অ্যাপটি।


এ ক্যটাগরির আরো খবর..