× Banner
সর্বশেষ
দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন

নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

Dutta
হালনাগাদ: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
নিউজিল্যান্ডের মাটিতে জয়

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের ঐতিহাসিক টেস্ট জয়ের অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ দলের আশা জাগানিয়া এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল ।

২১ ওভারে ৬ মেডেনে ৪৬ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়া কীর্তির নায়ক পেসার এবাদত হোসেন চৌধুরীকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের সোনার ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। “

তিনি আরও বলেন, “নতুন বছরের শুরুতে বিশ্বের এক নম্বর টেস্ট দল নিউজিল্যান্ডকে তাদের দেশের মাটিতেই পরাজিত করা সত্যিই অভাবনীয়। ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের ফসল এই বিজয়। আর তাই স্মরণীয় এ বিজয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।” যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয়লাভ করার মধ্যে দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের অনবদ্য মাইলফলক স্পর্শ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..