× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

পিঁ আই ডি

নারী ফুটবলে স্পন্সর এর অভাব হবে না: যুব ও ক্রীড়া মন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
নারী ফুটবলে স্পন্সর

নারী ফুটবলে স্পন্সর এর অভাব হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি। একই সাথে পুরুষ ফুটবলকে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন এর বাসায় সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন। উল্লেখ্য বাফুফে সভাপতি হৃদযন্ত্রের সার্জারি করে বাসায় বিশ্রামে রয়েছেন। প্রায় মিনিট বিশেকের বৈঠকে ব্যক্তিগত পর্যায়ের আলোচনার পাশাপাশি ফুটবলের উন্নয়নের বিষয়ে কথাও হয়েছে।

সাক্ষাৎ শেষে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ‘কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। উনি সুস্থ হয়ে একেবারে ফিরলে দেখব, এর মধ্যেও বলেছি কিছু কাগজপত্র পাঠাতে। বিশেষ করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেন আর সময় ক্ষেপণ না হয় এবং বিকল্প খেলার জায়গা করা যায় কিনা সেটাও আমার বিবেচনায় রয়েছে।’ চলতি সপ্তাহেই বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে যাবেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন , আমাদের ক্রীড়া ফেডারেশনের সংখ্যা ৫৫ টির মতো। ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। এটা নিঃসন্দেহে এবং এর গুরুত্বও অনেক। আমরা সম্ভাবনাময় খেলাগুলোকে এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মপদ্ধতি নির্ধারণ করতে কাজ শুরু করেছি। আমরা ইতিমধ্যে ৯ টি ফেডারেশনের সাথে বৈঠক করেছি। আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে অন্যান্য ফেডারেশনের সাথে বসবো।

সাক্ষাৎকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..