× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী

নারী পর্যটককে প্রতারণা করে ধর্ষণ বান্দরবান মোটেলে

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

বান্দরবান শহরে মোটেলে নিয়ে এক নারী পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোটেলের নৈশপ্রহরী মোহাম্মদ ওসমান গনিকে আটক করেছে পুলিশ।

গেল সোমবার রাতে শহরে প্রবেশ করার পথে মেঘলা এলাকার একটি পর্যটন মোটেলে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক চাঁদের গাড়ির চালক মোহাম্মদ রাসেল এখনও পলাতক রয়েছেন। তবে চাঁদের গাড়িটি পুলিশ জব্দ করেছে।

এই ঘটনায় ধর্ষণের শিকার তরুণী রাসেলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি বান্ধবীকে নিয়ে ঢাকা থেকে বান্দরবানে বেড়াতে আসেন। গেল সোমবার তারা রাসেল নামে এক ব্যক্তির চাঁদের গাড়িতে করে সারা শহর ঘুরে বেড়ান। রাতে হেলাল তার বান্ধবীকে চাঁদের গাড়িতে রেখে ভাত কিনতে যায়। এসময় রাসেল এসে ওই তরুণীকে বলে হেলালকে পুলিশে ধরে নিয়ে গেছে। থানায় যেতে হবে। পরে তরুণীকে রাসেল প্রতারণা করে মোটেলে নিয়ে যায়। সেখানে নৈশপ্রহরী ওসমান গণির সহায়তায় মোটেলের ২০৫ নম্বর কক্ষে নিয়ে তরুণীকে আটকে রেখে ধর্ষণ করে রাসেল। পরে তরুণী বিষয়টি ফোনে তার বন্ধু হেলালকে জানায়। হেলাল পুলিশকে সঙ্গে নিয়ে মোটেল থেকে তরুণীকে উদ্ধার করে। এই ঘটনায় গতকাল মঙ্গলবার রাসেলকে আসামি করে একটি মামলা দায়ের করেছে ধর্ষণের শিকার তরুণী।

বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পর্যটন মোটেলের নৈশপ্রহরী মোহাম্মদ ওসমান গনিকে আটক করা হয়েছে। অভিযুক্ত রাসেল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..