× Banner
সর্বশেষ
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার “কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিঁ আই ডি

নারায়নগঞ্জে বহুমুখী পাটপণ্য মেলা উদ্বোধন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
বহুমুখী পাটপণ্য মেলা

নারায়নগঞ্জে উদ্বোধন হল পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন ডিজাইনের পাটপণ্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য নারায়গঞ্জে চলছে পাঁচ দিনব্যাপী পাট ও পাটজাত পণ্য মেলা।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে নারায়নগঞ্জের টাউন হল চত্ত্বর-এ   পাট অধিদপ্তরের উদ্যোগে ০৫ দিনব্যাপী বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা-২০২৩ এর উদ্বোধন করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক ড. সেলিনা আক্তর (অতিরিক্ত সচিব) ।

০৩ অক্টোবর থেকে চলমান পাঁচদিনের এই প্রদর্শণী শেষ হবে আগামী ৭ অক্টোবর। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত এই মেলা চলবে।

এবার মেলায় ২৫ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তারা বহুমুখী পাটপণ্যের পসরা সাজিয়েছেন। বহুমুখী পাটপণ্যের উদ্যোক্তাগণ ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্য উৎপাদন করছেন। প্রদর্শণী পাটের প্রায় সব পণ্য রয়েছে। এবারের মেলায় এসেছে পাট দিয়ে তৈরি অফিস আইটেম, বিভিন্ন প্রকার ব্যাগ, গৃহসজ্জা পণ্য, গৃহস্থালি পণ্য, নার্সারি আইটেম, পরিধেয় বস্ত্র, হাতের তৈরি কাগজের পণ্যসহ বিভিন্ন ধরনের সামগ্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার, পাট অধিদপ্তরের পরিচালক এসএম মাহফুজুল হক, জেডিপিসি’র নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ (যুগ্মসচিব), যুগ্মসচিব (পরিচালক) সত্যকাম সেন, নারায়নগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকসহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পাট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পরিবেশবান্ধব পাটজাত পণ্য কে আরো জনপ্রিয় ও বহুল প্রচারের জন্য এধরণের মেলা দেশের সকল জেলায় নিয়মিত আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..