× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

নারায়ণগঞ্জ সিটিতে বিজিবি মোতায়েন

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সোমবার সকাল থেকে নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবির একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, নারায়ণগঞ্জের নির্বাচনী এলাকায় মোট ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। আজ সকাল থেকেই বিজিবি সদস্যদের মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে।

আগামী ২২ ডিসেম্বর এই সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন নির্ধারিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং বিএনপির পক্ষে লড়ছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

শুরু থেকেই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে বিএনপি। তবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 


এ ক্যটাগরির আরো খবর..